ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে পছন্দ ইধিকা পালের

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১২:০৪:১৬ পিএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশে এসে ব্যস্ত হয়ে পড়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। যিনি শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করে এ দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। 

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এর পর ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন।

এরই মধ্যে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা পাল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় প্রেম করছেন কিনা?

জবাবে এ নায়িকা জানান, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।’

জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ চান জানিয়ে ইধিকা বলেন, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০৪

 

▎সর্বশেষ

ad