ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শামিকে নিয়ে নতুন পোস্ট পায়েলের!

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১১:৪৬:৫২ এএম

বিনোদন ডেস্ক : চলতি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মাদ শামি। ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন তিনি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন বছর ৩১-এর অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ। 

এবার নয়া পোস্ট পায়েলের। লিখলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।’ যদিও পায়েলের শামিকে দেওয়া বিয়ের প্রস্তাবের পর ময়দানে নেমেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন জাহান। যদিও দীর্ঘ দিন ধরে শামির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় লড়েছেন হাসিন। এবার মাঝে এসে হাজির হয়েছেন পায়েল।

সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডল থেকে পায়েলের পোস্ট— ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।’

এবার এমন একটি পোস্ট করলেন, যা থেকে স্পষ্ট যে, পায়েলের মন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছে। তবে এই ব্যাকুলতা শামির জন্য কিনা, তা স্পষ্ট করেননি পায়েল। 

তবে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেজায় চটেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন। তার বক্তব্য— ‘কেউ কিছু না জেনেই সব লিখছে!’ কিন্তু সত্যিই কি তিনি শামির প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন যে, সটান বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন? 

পায়েল বলেন, ‘বিষয়টি একেবারেই তেমন নয়। আসলে শামির খেলা দেখে এত ভালো লেগে গিয়েছিল যে, উত্তেজনায় ওটা লিখে দিয়েছি।’

অন্যদিকে শামির স্ত্রী পায়েলের ওপর যেভাবে চটেছেন, সেই সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘শামির ব্যক্তিজীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি ওর খেলা দেখে মুগ্ধ হয়েই সামাজিকমাধ্যমে ওই কথাটা লিখেছি।’

 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৪৬

▎সর্বশেষ

ad