ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে যা বললেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র

uploader3 | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৪:২৫:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, গাজার উত্তরাঞ্চলে নিরাপত্তা, পানি, খাদ্য ও ওষুধ না পাওয়ায় গাজার নাগরিকরা ক্রমবর্ধমানহারে গাজা উপত্যকার দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ড্যানিয়েল হাগারি অভিযোগ করেন, হামাস বেসামরিক জনগণের পেছনে লুকিয়ে থাকে। এরজন্য তিনি হামাসকে আক্রমণ করেন। তিনি বলেন, তারা (হামাস) উত্তরে ‘নিয়ন্ত্রণ হারিয়েছে’। 

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, মানুষ চলে যাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে, হামাস গাজা উপত্যকার উত্তরের নিয়ন্ত্রণ হারিয়েছে। দক্ষিণ অঞ্চল নিরাপদ এবং সুরক্ষিত।  তারা সেখানে পানি, খাদ্য এবং ওষুধ পাবে। তিনি আরও বলেন, আজ ৫০ হাজার মানুষ গাজা শহর ছেড়েছেন।

ইসরায়েলি এই মুখপাত্র আরও বলেন, হামাস নেতারা গাজার জনগণ থেকে ‘বিচ্ছিন্ন। তারা কেবল নিজেদের বেঁচে থাকার কথা চিন্তা করছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিকে ‘ক্রমবর্ধমান ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান।

মার্টিন গ্রিফিথস বলেন, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ওই অঞ্চলে ১৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৪৫ জন শিশু। ২,৪০০ এরও বেশি মানুষ আহত এবং ১,০০০ এরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, যথেষ্ঠ হয়েছে।

কিউটিভি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৪

▎সর্বশেষ

ad