ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যে সমীকরণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০৩:২৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে শ্রীলংকা হেরে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। এর ফলে শ্রীলংকা ও নেদারল্যান্ডসের তুলনায় নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের আটে অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপ পয়েন্ট টেবিলে অষ্টম স্থানেই থাকতে হবে বাংলাদেশকে।

শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লিটন-মিরাজরা যদি ওই ম্যাচে জিতে যায় তা হলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করবে। যদি হারেও তা হলেও বড় ব্যবধানে না হারলে পয়েন্ট তালিকার অষ্টম দল হিসেবে পাকিস্তানে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবেন টাইগাররা। 

অবশ্য নেদারল্যান্ডসের হার কামনা করতে হবে বাংলাদেশকে। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা নেদারল্যান্ডসের রেটিং পয়েন্ট -১.৬৩৫। তাদের শেষ ম্যাচ ১২ নভেম্বর স্বাগতিক ভারতের বিপক্ষে।

এ ছাড়া বাংলাদেশের সামনে আরেকটি সমীকরণ রয়েছে। অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিং করে ৩০০ রানের বেশি করে, সে ক্ষেত্রে বাংলাদেশকে ২০০ রানের বেশি করতে হবে। অথবা বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে ২০০ রানের বেশি করে, তা হলে অজিদের ২৩ ওভারের মধ্যে জয় বঞ্চিত করতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

▎সর্বশেষ

ad