ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত ১৫ লাখ, ‘গাজা শাসনের ইচ্ছা নেই নেতানিয়াহুর’

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ০২:৪৫:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : টানা এক মাসের বেশি ইসরাইলি হামলার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১৫ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তার পরও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার অধিবাসীদের বাস্তুচ্যুত বা শাসন করার কোনো ইচ্ছা তাদের নেই। 

নেতানিয়াহুর সেই হুমকির পর ফিলিস্তিন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অনেকেই আশঙ্কা করেছিলেন, ইসরাইলের চূড়ান্ত ইচ্ছা হয়তো গাজাকে সরাসরি দখল করে ফেলা ও সেখানে ইসরাইলি শাসন বলবৎ করা। সেই আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু বিষয়টি নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, ‘আমরা কাউকে বাস্তুচ্যুত করার কথা ভাবছি না।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, আমরা যেটা করার চেষ্টা করছি, সেটি হলো— গাজার উত্তরাংশ যেখানে যুদ্ধ চলছে, সেখান থেকে আমরা লোকজন সরিয়ে দক্ষিণাঞ্চলে নেওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করেছি। আমরা সেখানে ফিল্ড হাসপাতালও চালু করতে চাই। আমরা সেখানে মানবিক সহায়তাও যেতে দিচ্ছি এবং এভাবে আমরা যুদ্ধ চালাচ্ছি।

গাজাকে ইসরাইল সরাসরি শাসন করবে কি না—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমার গাজাকে নিরস্ত্রীকৃত বা কোনো সশস্ত্র গোষ্ঠীমুক্ত পুনর্গঠিত এলাকা হিসেবে দেখতে চাই। এর বেশি কিছু অর্জন করার নেই আমাদের।তিনি আরও বলেন, আমরা গাজা জয় করতে চাই না। আমরা গাজা দখল করতে চাই না এবং আমরা গাজা শাসনও করতে চাই না ‍

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad