স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে আফগান ব্যাটিং লাইনআপ তর্কাতীতভাবেই অন্যতম সেরা। তবে আজ প্রোটিয়াদের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়। আর সেমিফাইনালে যেতে হলে প্রায় অসম্ভব এক রেকর্ড গোড়েই হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
এদিকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়ারা চাইবে টেবিলে তাদের দ্বিতীয় অবস্থানটা ধর রাখতে। ফলে আফগানিস্তানকে হারালেই তা সম্ভব হবে। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা কুইন্টন ডি কক এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মার্কাম, ক্লাসেনরা আরও নির্দয়। এ পর্যন্ত ওয়ানডেতে দু’দল মুখোমুখি হয়েছে একবারই। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ২০১৯ সালের সেই ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, ডেভিড মিলার, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনজিডি
কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩২
