ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পিকাসোর আঁকা ছবি নিলামে দেড় হাজার কোটি টাকায় বিক্রি

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ১২:২৫:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম ‘উইমেন উইথ আ ওয়াচ’ বিক্রি হলো ১৩৯ দশমিক ৪ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৪০ কোটি টাকা)।

১৮৩২ সালে পাবলো পিকাসো ছবিটি এঁকেছিলেন। এটিই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। নিউইয়র্কে সদবিসের নিলামে ছবিটি বিক্রি হয়। ছবির পশ্চাদপট হলো নীল। ছবিতে দেখা যায়, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন এবং এই ছবিতে স্প্যানিশ শিল্পীর প্রেমিকা ও তাকে নিয়ে মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

পিকাসোর নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি চিত্রকর্ম হলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স ১৭৯ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে।  ‘লেস ফেমিস ডি’আলজার’ হলো ১৫টি চিত্রকর্ম ও আঁকাআঁকির একটি সিরিজ। এর একটিই রেকর্ড দামে বিক্রি হয়েছিল। ১৮৮১ সালে স্পেনে জন্ম হয় পিকাসোর। বেড়ে ওঠেন বার্সেলোনায়। পরে পিকাসো ফ্রান্সে চলে যান। পিকাসো আধুনিক সময়ে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে অন্যতম।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২১

▎সর্বশেষ

ad