ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনুমোদন পেলো চিকুনগুনিয়ার প্রথম টিকা

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৩ - ১১:৫৭:৫০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এফডিএ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে। তিন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে সংক্রামক রোগের ভ্যাকসিন প্রস্তুতকারক ফরাসি বায়োটেক কোম্পানি ভালনেভা। ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী। 

এফডিএর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মুখপাত্র পিটার মার্কস এক বিবৃতিতে বলেছেন, চিকুনগুনিয়া শারীরিকভাবে দুর্বল ও বয়স্কদের বিভিন্ন রোগের জন্য দায়ী। প্রতি বছরই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন।তিনি আরও বলেন, চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দেয়া হয়েছে। এটি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী আবিষ্কার।

ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত ‘টোগা’ ভাইরাস গোত্রের। রোগটির একমাত্র বাহক এডিস মশা। যদিও চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন হলেও, চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান। প্রাণঘাতী না হলেও ব্যাপক শারীরিক যন্ত্রণা দিতে পারে চিকুনগুনিয়া।

 

 

কিউটিভি/আয়শা/১০ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫৫

▎সর্বশেষ

ad