ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করছে যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০৮:২২:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৩০ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র ২০০০ সালে আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপারচুনিটি অ্যাক্ট (আগোয়া) নামে একটি আইন চালু করে। এর অধীনে সাব-সাহারান আফ্রিকান কিছু দেশকে যুক্তরাষ্ট্রের বাজারে ১ হাজার ৮০০টিরও বেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হয়।

বাইডেন জানিয়েছেন, নাইজার এবং গ্যাবন আগোয়া ‘চুক্তির অযোগ্য’। কারণ তারা ‘রাজনৈতিক বহুত্ববাদের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারেনি কিংবা ওই পথে ক্রমাগত অগ্রগতি করছে না’। উভয় দেশেই এ বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং উগান্ডাকে বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, দেশ দুটির সরকার ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের চরম লঙ্ঘন’ করছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের উদ্দেশে এক চিঠিতে জো বাইডেন বলেছেন, ‘মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গ্যাবন, নাইজার এবং উগান্ডা আগোয়া যোগ্যতার মানদণ্ডের সঙ্গে সম্পর্কিত যুক্তরাষ্ট্রের উদ্বেগগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।’ তবে মার্কিন চুক্তি থেকে বাদ পড়া দেশগুলো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

 

কিউটিভি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad