ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন ৪২০ শিশু হতাহত

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০২:১০:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র ও ভয়াবহ বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

ইসরায়েলের হামলায় গাজায় প্রতিনিয়ত হতাহত হচ্ছে শত শত মানুষ। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮৩০৬ জন যাদের মধ্যে অর্ধেকই শিশু।

দিন দিন ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধির কারণে বেড়েছে হতাহতের সংখ্যা। ফলে ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন হতাহত হচ্ছে ৪২০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশু। এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা আল জাজিরা ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়ে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় প্রতিদিন ৪২০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, গাজা ছাড়াও পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে অন্তত ৩৭ শিশু নিহত হয়েছে।

এ ছাড়া চলমান এ সংঘাতে ৩০ জনেরও বেশি ইসরায়েলি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। আর গাজা উপত্যকায় অন্তত ২০ শিশু বন্দি রয়েছে, তাদের ভাগ্য এখনও অজানা।

চলমান এ সংঘাতের কারণে ফিলিস্তিনিরা এবং ইসরায়েলি শিশুরা যে ভয়ানক ট্রমার মধ্যে রয়েছে তার পরিণতি সারাজীবন স্থায়ী হতে পারে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক।

পরে তিনি নিরাপত্তা পরিষদকে ‘অবিলম্বে’ একটি রেজুলেশন পাস করার আহ্বান জানান। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি গাজায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি এবং অবিলম্বে বন্দি সব শিশুর নিরাপদ মুক্তির বিষয়টি উল্লেখ থাকার কথা জানান ক্যাথরিন রাসেল।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ২:১০

▎সর্বশেষ

ad