ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন

uploader3 | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ - ০১:৫০:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলার’ জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মিডলইস্ট আইয়ের খবর অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যকে বর্তমান ভয়াবহ সংকট গ্রাস করছে। কে মারাত্মক বিশৃঙ্খলা সংগঠিত করছে এবং কে আজ এর থেকে উপকৃত হচ্ছে? আমার মতে, ইতিমধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন এলিটরা এবং তাদের স্যাটেলাইটগুলোই বিশ্বের অস্থিতিশীলতার প্রধান সুবিধাভোগী।’

তিনি আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিরসনের মূল চাবিকাঠি হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন।

পুতিন বলেন, এই সংঘাতের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করেই ফিলিস্তিনিদের সহায়তা করা যেতে পারে। আমরা ইউক্রেনে তাদের বিরুদ্ধে লড়াই করছি।

কিউটিভি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১:৫০

▎সর্বশেষ

ad