‘আত্মবিশ্বাস কিনতে পারলে আমরা অনেক টাকা খরচ করতাম’

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ - ০৮:৪৮:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১৯ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ব্রিটিশরা। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও তাদের টার্গেট ছিল শিরোপা জয়।

আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ব্রিটিশরা। এরপর টানা চার ম্যাচে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকার পর আজ ভারতের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় ইংল্যান্ড।

৬ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে পড়ে আছে ইংল্যান্ড। দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স দেখে একদমই বোঝার উপায় নেই, ওয়ানডে ও টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তারা। 

দলের সঙ্গে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া তারকা পেসার ক্রিস ওকস বলেছেন, ‘আমরা যদি এ মুহূর্তে আত্মবিশ্বাস কিনতে পারতাম, তাহলে অনেক টাকা খরচ করতাম। এটা মেনে নেওয়া অনেক কঠিন, তা-ই না? যখন আপনার আত্মবিশ্বাস থাকবে না, আপনি বেপরোয়া শট খেলবেন অথবা এমন সিদ্ধান্ত নেবেন, যা নিয়ে পরে আক্ষেপ হয়।’

স্কাই স্পোর্টসকে ওকস বলেন, ‘বিশ্বকাপ জেতা অনেক কঠিন। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরে আমরা ভাগ্যবান। কিন্তু ভারতের কন্ডিশনে আপনাকে খেলার ছোটখাটো সব ব্যাপারই ঠিক করতে হবে। সবাই যদি আলাদাভাবে ভালো না করে, তাহলে সবাই মিলে এগোতে হয়। আমরা নিশ্চিতভাবে সেটিও করতে পারিনি।’

ওকস আরও বলেন, ‘এই মুহূর্তে ম্যাচ জেতার মতো আত্মবিশ্বাস আমাদের ড্রেসিংরুমে নেই। আর ক্রিকেটে জিতলে আত্মবিশ্বাস তৈরি হবে, মোমেন্টাম গড়ে উঠবে। আর জেতার পর যে অনুভূতি, সেটি যদি বোতলে ভরে সঙ্গে নিতে পারেন, তাহলে আপনি ভিন্ন একটা দলকে সামনের সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে দেখবেন।’

 

 

কিউটিভি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad