ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

সারাদেশে ৪৫টি আগুনের ঘটনা, ঢাকায় ২৭

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ১০:২৯:৩০ পিএম

ডেস্ক নিউজ : গত ২৮ অক্টোবর দুপুর ১টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারাদেশে ৪৫টি আগুন দেওয়ার সংবাদ পাওয়া গেছে। এসবের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ২৭টি আগুনের ঘটনা ঘটে। এদিকে আজ রবিবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের সংবাদ পাওয়া যায়। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুন দেওয়ার ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে ঘটে এবং এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গতকাল বিকেলে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নিনির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। এ সময় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad