ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

২৭ রানেই ২ উইকেট হারাল ভারত

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৪:২২:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১৩তম আসরের ২৯তম ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। ইংরেজরা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আর ভারত বিশ্বকাপের স্বাগতিক এবং এবারের আসরের হট ফেভারিট। আসরের শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। 

আজকের আগে ভারত নিজেদের প্রথম পাচ ম্যাচে টানা জিতে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে। আর ইংল্যান্ড নিজেদের প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে ভারত। ২৭ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে। 

ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের গতির বলে বোল্ড হয়ে ফিরেছেন ভারতীয় তারকা ওপেনার শুভগামন গিল। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলিকে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ডেভিড উইলি।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad