ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

হিন্দি বলা নিয়ে শাহরুখকে দোষারোপ করলেন আরিফিন শুভ!

Ayesha Siddika | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০৪:২০:০২ পিএম

বিনোদন ডেস্ক : আরিফিন শুভ বর্তমানে মুম্বাই রয়েছেন। সিনেমাটির প্রচারে অংশ নিয়েছেন তিনি। সেখানে থাকতেই ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় এই নায়কের। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমার নতুন নাম দিয়েছে। আমাকে তারা অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’

সাবলীলভাবে হিন্দিতে কথা বলতে পারেন আরিফিন শুভ। তাকে জিজ্ঞেস করা হয় কীভাবে পারেন তিনি? এই প্রশ্ন করতেই তিনি মজার ছলে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিতে পারেন।’একথা কেন বললেন নায়ক? তার কথায় বোঝা গেল তিনি প্রচুর হিন্দি সিনেমা দেখেন। পাশাপাশি সীমান্ত হওয়ায় বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক।

উল্লেখ্য, এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

 

 

কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad