
বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বেশ পুরনো হলেও কিছুদিন পরপরই মাথাচাড়া দিয়ে উঠে ইস্যুটি। সরাসরি কেউ কাউকে কিছু না বললেও অন্তর্জালে তাদের বাকযুদ্ধ চলে প্রতিনিয়তই। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এছাড়াও তিনি বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। উনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার।
অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর আর বসে থাকেননি শবনম বুবলী, জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি! না, সরাসরি কোনোকিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’সরাসরি অপুকে কিছু না বলেও নেটিজেনরা ধারণা করছেন এই স্ট্যাটাসটি তাকে নিয়েই দিয়েছেন বুবলী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস।
কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১৮






