ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

অসুস্থতার কারণে বসে ইমামতি করা

uploader3 | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ - ০২:৫৩:৪৮ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন : আমি একজন ইমাম, দীর্ঘদিন যাবৎ আমার ডান পায়ে ব্যথা। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। ব্যথার কারণে আমি নামাজে সুন্নত তরিকায় অর্থাৎ এক পা বিছিয়ে আরেক পা দাঁড় করিয়ে বসতে পারি না। তাই উভয় পা নারীদের মতো ডান দিকে বের করে দিয়ে মাটিতে বসি। জানার বিষয় হলো, এভাবে বসার কারণে নামাজের কোনো ক্ষতি হবে কি না? আর আমার পেছনে ইকতেদা করা সহিহ হবে কি না?

-মো. সাইফুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা

উত্তর : পুরুষের জন্য অসুস্থতা বা ওজরের কারণে নামাজের বৈঠকে উভয় পা কোনো এক দিকে বের করে দিয়ে বসলেও নামাজের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া মাজুর (অসুস্থ) ব্যক্তি অন্য কোনোভাবে বসলেও কোনো অসুবিধা নেই। মাজুর ব্যক্তি জমিনে বসে সেজদা করে নামাজ পড়তে পারলেই সুস্থ ব্যক্তিদের জন্য তার ইকতেদা করা সহিহ হবে। হজরত আবু হুমাইদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, হজরত রাসুলুল্লাহ (সা.) নামাজে এভাবে বসেছেন। -মুসনাদে আহমাদ : ২৩৫৯৯

ইসলামি স্কলাররা বলেছেন, বার্ধক্য ও দুর্বলতার কারণেই কখনো কখনো রাসুল (সা.) এভাবে বসেছেন। অন্য এক বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) অসুস্থতার কারণে নামাজে উভয় পা একদিকে বের করে দিয়ে মাটিতে বসতেন। -মুয়াত্তা মালেক : ৫৫

পায়ে ব্যথা বা শরীর ভারী হয়ে যাওয়া ইত্যাদি ওজরের (সমস্যা ও প্রয়োজন) কারণে ইমামের জন্যও সেভাবে বসার সুযোগ রয়েছে। কোনো ইমাম নামাজে ওই ভাবে বসলে তার পেছনে ইকতেদা করতে কোনো সমস্যা নেই। -আল বাহরুর রায়েক : ১/৩২৩

কিউটিভি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫৩

▎সর্বশেষ

ad