ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডায়াবেটিস আক্রান্ত মুসল্লিদের জন্য ওমরাহ পালনে নতুন নির্দেশনা

Ayesha Siddika | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ - ০৯:১৫:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইসলামের দুটি পবিত্র স্থানের (মক্কা ও মদিনা) দায়িত্বে নিয়োজিত একটি সৌদি রাষ্ট্রীয় সংস্থা মুসল্লিদের তাদের ওষুধ এবং পর্যাপ্ত খাবার গ্রহণের পর মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনের পরামর্শ দিয়েছে।

এছাড়া রক্তে শর্করার মাত্রা কমে গেলেও সাময়িকভাবে ওমরাহ পালন না করার পরামর্শ দেয়া হয়েছে ওমরাহযাত্রীদের। সম্ভাব্য জটিলতা এড়াতে হাঁটার সময় পায়ের দিকে খেয়াল রাখারও পরামর্শ দেয়া হয়েছে। সৌদির দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ ডায়াবেটিস আক্রান্ত ওমরাহযাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘গ্র্যান্ড মসজিদে উপস্থিত হওয়ার সময় সঙ্গে আপনার প্রয়োজনীয় সব ওষুধ রাখুন।’ 
 
পর্যাপ্ত পানি পান করাও রয়েছে অন্যান্য সুপারিশের মধ্যে। এছাড়াও ডায়াবেটিস আক্রান্তদের রেজার ব্লেডের পরিবর্তে বৈদ্যুতিক শেভার ব্যবহার করা, আরামদায়ক মোজা পরা এবং প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়। পবিত্র হজ এবং ওমরাহ পালনের ক্ষেত্রে সম্প্রতি একাধিক নতুন নিয়ম জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।  

 

 

কিউটিভি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৪

▎সর্বশেষ

ad