ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

যে কারণে আল্লাহর কাছে পাঁচজন নবীর বিশেষ মর্যাদা

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ - ০৪:১৮:১৩ পিএম

ডেস্ক নিউজ : আল্লাহ পৃথিবীতে যত নবী ও রাসুল প্রেরণ করেছেন, তাদের সবাই সম্মানিত ও মর্যাদার অধিকারী। তবে তাঁদের মধ্যে পাঁচজন নবী এমন, যাঁদের আল্লাহ পৃথিবীর সব নবীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কালামশাস্ত্রে যাঁদের ‘উলুল আজম’ নামে চিহ্নিত করা হয়েছে। নিম্নোক্ত আয়াত পাঁচজন নবীর বিশেষ মর্যাদার প্রমাণ বহন করেন।

কোরআন গবেষক আলেমরা বলেন, পাঁচজন নবীর বিশেষ মর্যাদা লাভের কারণ হলো আল্লাহর দ্বিন প্রচারে তাঁদের আত্মত্যাগ, স্বতন্ত্র আসমানি কিতাব ও শরিয়ত লাভ এবং মানবসভ্যতায় তাঁদের চিরন্তন অবদান ও প্রভাব। এখনো পৃথিবীতে প্রচলিত ধর্মমতগুলোর মধ্যে উল্লিখিত পাঁচ নবীর প্রবর্তিত ধর্মই বেশি শক্তিশালী। অনুসারী ও অনুগামীর বিচারেও তাঁরা পৃথিবীর অন্যান্য ধর্মগুরুর চেয়ে অগ্রগণ্য। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘আদম (আ.)-এর সন্তানদের মধ্যে সর্বোত্তম পাঁচজন : নুহ, ইবরাহিম, মুসা, ঈসা ও মুহাম্মদ।

তাঁদের মধ্যে মুহাম্মদ (সা.)-ই শ্রেষ্ঠতর।’ (তাফসিরে ইবনে কাসির : ৫/৮৮)

 

 

কিউটিভি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad