ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

ঘরের মাটিতে ভারতীয় ক্লাবের বিপক্ষে নামছে বসুন্ধরা

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০৬:৩০:০১ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বসুন্ধরার কিংস অ্যারেনায় এএফসি কাপের ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ভারতের উড়িষ্যা এফসি। টানা হারের বৃত্ত থেকে বের হয়ে ঘরের মাঠে এই ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর বসুন্ধরার ফুটবলাররা।

মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা। কিংস অ্যারেনায় এখন পর্যন্ত কোনো লিগ ম্যাচ হারেনি জিকো-তপুরা। ঘরের মাঠে সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে বদ্ধপরিকর বসুন্ধরা।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অভিষেক হয়েছে কিংস অ্যারেনার। বাকি ছিল ক্লাব ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বসুন্ধরা কিংস ও উড়িষ্যা এফসির মধ্যকার ম্যাচ দিয়ে।

উড়িষ্যা এফসির ম্যাচের আগে কিছুটা নির্ভার বসুন্ধরা শিবির। ঘরের মাঠে জ্বলে উঠতে মরিয়া রবসন-ডরিয়েলটনারা। মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ম্যাচে বল দখলে এগিয়ে ছিল বসুন্ধরার ফুটবলাররা। ভালো ফিনিশিংয়ের অভাবে ম্যাচটি হাতছাড়া হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। তাই ওডিশার বিপক্ষে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি চান না বসুন্ধরা বস।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেন, ‘ম্যাচটা আমাদের জন্য খুব গুরত্বপূর্ণ। আমরা টানা দুই ম্যাচ হেরেছি। যেহেতু ম্যাচটি আমাদের মাঠে তাই এই ম্যাচ জিতেতে চাই। যদিও আমাদের প্রস্তুতি খুব একটা ভালো হয়নি। তবে ম্যাচের আগে এসব চিন্তা করতে চাই না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। উড়িষ্যা খুব শক্তিশালী দল। তারা খুব ভালো করেছে হিরো কাপে। তাই ম্যাচটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’

এ দিকে এএফসি কাপের শুরুটা ভালো হয়নি উড়িষ্যা এফসির। প্রথম ম্যাচে স্বদেশী ক্লাব মোহনবাগানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ক্লাবটি। তাই এই ম্যাচে জয় পেতে বদ্ধপরিকর তারাও। উড়িষ্যা এফসির কোচ সার্জিও লোবেরা বলেন, ‘বসুন্ধরা কঠিন প্রতিপক্ষ। তারা বাংলাদেশের চ্যাম্পিয়ন। আর ঘরের মাঠে তারা এগিয়ে থাকবে। কিন্তু আমরা জয়ের জন্য এসেছি, জয় নিয়েই ফিরতে চাই।’

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad