ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

নেতৃত্বে শান্ত, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০৬:২৯:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচে অধিনায়কত্ব করবেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।

আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। অনুশীলনে চোট পাওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষেও তার মাঠে নামার সম্ভাবনা কম। তবে ফিরেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে আজ অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ডেরও এটি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে গত শনিবার ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। ইংল্যান্ড (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, গাস অ্যাটকিনসন।

বাংলাদেশ (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad