ব্রেকিং নিউজ
আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম

দ্বিতীয় সন্তান জন্মের পর অভিনয় ছাড়ার গুঞ্জন আনুশকার

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০২:০৮:২২ পিএম

বিনোদন ডেস্ক : নতুন খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। ফের মা হতে চলেছেন বলিউড সেনসেশন। শোনা যাচ্ছে, তার অন্তঃসত্ত্বা হওয়ার তিন মাস পেরিয়ে গেছে।

এ ঘটনার পর মুহূর্তেই নতুন জল্পনা শুরু বলিপাড়ায়। দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন নায়িকা?নায়িকার কাছ থেকে সুখবর শোনার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর এক পুরনো ভিডিও। যেই সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন অভিনেত্রী। 

আনুশকা বলেছিলেন, বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই। যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সঙ্গে আবার রয়েছে তার প্রযোজনা সংস্থাও। ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো শুধুই সংসারে মন দেবেন নায়িকা। 

সূত্রের খবর, কোহলি দম্পতি আগেরবারের মতো এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার।

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দুই বছর হয়ে গেল এখনো মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad