ব্রেকিং নিউজ
আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সা. সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০১:৫৮:২৪ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২ অক্টোবর) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হারালো একজন জনদরদী নেতা আর দল হারালো একজন একনিষ্ঠ কর্মী।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
 
আল মামুন সরকার সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আল মামুন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক তানভীর আহমেদ।
 
তিনি জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। সকালে ৭টায় তিনি একবার ঘুম থেকে ওঠেন; পরে আবার ঘুমাতে যান। এরপর ঘুমন্ত অবস্থায় ৮টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ হবে। জানাজা শেষে তার মরদেহ শেরপুর কবরস্থানে দাফন করা হবে।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৪

▎সর্বশেষ

ad