ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

আবারও বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা মাহিরা খান

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০১:১৪:২৪ পিএম

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আবারও বিয়ে করেছেন। শাহরুখ খানের সঙ্গে বলিউডে ‘রইস’ সিনেমার জন্য সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন। অভিনেত্রীর বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনেত্রীকে জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে ভক্তরা। এক ভক্ত লিখেছেন— ‘কী মিষ্টি! খুব ভালো থাকবেন আপনারা।’ আরেকজন লিখেছেন— ‘আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। অনেক মানিয়েছে।’

২০০৭ সালে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে শৈশবের প্রিয়তম আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা খান। তবে ২০১৫ সালে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এর পর ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে সম্পের্কে জড়ান মাহিরা। গত বছর মাহিরা তার প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন। সেলিমকে ডেট করার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী মাহিরা খান। মাহিরাকে সামনে নেটফ্লিক্স সিরিজ ‘জো বাঁচায় হ্যায় সাং সামৈত লো’তে দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফাওয়াদ খান ও সানাম সাইদ। ইতালি, যুক্তরাজ্য ও পাকিস্তানে শুটিং সম্পন্ন হয়েছে সিরিজটির।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১২

▎সর্বশেষ

ad