ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০১:০৪:০৯ পিএম

ডেস্ক নিউজ :  চলতি বছরের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষার সময় ছিল। পরীক্ষা শুরুর তারিখ অপরিবর্তিত রেখে শেষ করার সময় বাড়িয়ে ৮ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।  

রোববার (১ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত চিঠি বোর্ডের অধীন সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

পরীক্ষা শেষ করে ৯ অক্টোবরের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি করে ভারপ্রাপ্ত অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্মারকলিপি ও অন্যান্য কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।

দেশের আট বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা গত ১৭ আগস্ট শুরু হলেও বন্যার কারণে চট্টগ্রাম কারিগরি ও মাদরাসা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার সব মিলে পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার জন।

চলতি বছর সব বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা হয়। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ও ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি। ২০২২ সালে সব বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad