ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ওমরাহ যাত্রী হয়ে সৌদি যাচ্ছিলেন পাকিস্তানের ১৬ ভিক্ষুক

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৭:৪৭:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহ যাত্রীর ছদ্মবেশে সৌদি আরব যাচ্ছিলেন পাকিস্তানের ১৬ জন ভিক্ষুক। কিন্তু মুলতান বিমানবন্দরে তাদের প্লেন থেকে নামিয়ে দিলো ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। আজ রবিবার (০১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৬ জনের মধ্যে ১১ জন নারী, চারজন পুরুষ ও একজন শিশু। দুই দিন আগে তারা ওমরাহ ভিসায় সৌদিতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা ভিক্ষা করতে সৌদি যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেন।

তারা আরও জানান, ওমরাহ ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের দেশে ফিরতেন। পাশাপাশি ভিক্ষাবৃত্তি থেকে তাদের যে উপার্জন হত তার অর্ধেক ট্রাভেল এজেন্টরা পাওয়ার কথা ছিল।

এর আগে প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী পাকিস্তানিদের সিনেট কমিটিকে জানায়, বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি নাগরিক।

জিয়ারতের কথা বলে তারা ইরাক ও সৌদি আরবে ভ্রমণ করেন। ইরাক ও সৌদির রাষ্ট্রদূতরা জানিয়েছেন, এসব গ্রেপ্তারের কারণে তাদের দেশের কারাগারগুলোতে ভিড় বাড়ছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad