ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় তিমির ধাক্কায় নৌকা উল্টে একজনের মৃত্যু

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৭:৪৬:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের উপকূলে তিমির ধাক্কায় নৌকা উল্টে একজনের মৃত্যু হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী সিডনি থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বের লা পেরোস উপশহরের উপকূলে তিমির ধাক্কায় মাছ ধরার একটি নৌকা উল্টে যায়। নৌকায় দুজন ছিলেন। তাদের মধ্যে ৬১ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। অপরজন আহত হয়েছেন। ৫৩ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির। 

পুলিশের ধারণা, তিমির ধাক্কায় নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায়। এতে করে নৌকায় থাকা দুই ব্যক্তি পানিতে পড়ে যান। নিউ সাউথ ওয়েলস প্রদেশের এক মন্ত্রী এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন।

নৌ পুলিশের কর্মকর্তা সিওভান মুনরো বলেন, তিনি এর আগে এমন ঘটনা দেখেননি।  অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে ১০টি বড় প্রজাতি ও ২০টি ছোট প্রজাতির তিমি দেখা যায়। তবে শনিবারের ঘটনার জন্য ‘দায়ী’ তিমি কোন প্রজাতির ছিল, তা জানা যায়নি।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad