ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নতুন যে নিয়মে হবে ওয়ানডের সুপার

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৬:৩৮:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : রোমাঞ্চে ভরা একটা ফাইনাল ছিল ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপে। ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানেও ফের টাই হয়। বাউন্ডারি সংখ্যার হিসেবে এগিয়ে থাকায় শিরোপার দখল নেয় ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলেও বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপে পুড়তে হয় নিউজিল্যান্ডকে।

সেই ফাইনালের পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, ‘শুধু আশা করি, এরকম মুহূর্ত আর কখনো না আসুক।’উইলিয়ামসনের সে কথাই রাখা হয়েছে এবার। ২০২৩ বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় তাহলে আর আগের নিয়ম থাকছে না। টাই হলে আবারও সুপার ওভার হবে। সেটা টাই হলে আবার। এভাবেই চলবে, যতক্ষণ না ‘আসল’ ফলাফল বের হয়। যদি না আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত হচ্ছে।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী ৫ অক্টোবর। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের।

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

▎সর্বশেষ

ad