ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে মরিয়া পাকিস্তান

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০১:০০:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর আগেই অনেক তারকা খেলোয়াড় ও বিশ্লেষক শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন অনেক দেশকে। কেউ ভারত, অস্ট্রেলিয়া কেউবা আবার পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন।

তবে আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান ১৯৯২ সালে শিরোপা জয়ের পর আরো একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। তবে দুশ্চিন্তার কারণ ব্যাটারদের অধারাবাহিকতা। তারপরও ৯২-এর চ্যাম্পিয়নরা করতে চায় ইতিহাসের পুনরাবৃত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন বাবর-রিজওয়ানরা।

সব মিলিয়ে চারবার সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান। বৈশ্বিক আসরের ইতিহাস যাদের এত উজ্জ্বল, তাদের আছে বিবর্ণ ইতিহাস। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। আয়ারল্যান্ডের কাছে হেরে রণক্ষেত্রে পরিণত হয় ড্রেসিংরুম। শেষ দুই ওয়ানডের বৈশ্বিক আসরেও দেখা মেলেনি সেরা পাকিস্তানের। তবে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বাবর-রিজওয়ানরা প্রত্যয়ী।

নাসিম শাহকে মিস করবে পাকিস্তান। এশিয়া কাপে ইনজুরি শেষ করে দেয় তরুণ পেসারের বিশ্বকাপ স্বপ্ন। তবে পেস ইউনিটে আছেন পাঁচ বোলার। বিশেষ করে বলতে হয় শাহিন শাহ আফ্রিদির কথা। নতুন বলে তিনি ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিতে পারেন।

এ ছাড়া আছেন ব্যাটিং নিউক্লিয়াস বাবর আজম। ওয়ানডের র‍্যাঙ্কিং সেরা পাকিস্তান অধিনায়ক। মাঝে মাঝে রিজওয়ান, ফখর, ইমাম-উল হকও জ্বলে উঠেন। তারপরও দিনশেষে তারা আনপ্রেডিক্টেবল! যেখানে হিসাবনিকাশ টিকে না। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু পাকিস্তানের।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad