ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

১৩ অক্টোবর মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

uploader3 | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ১২:৪৪:৪৭ পিএম

বিনোদন ডেস্ক : আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। রবিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ ঘোষণা দেন। 

মন্ত্রী বলেন, সিনেমাটি বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ১৫ আগস্টের ঘটনাটি দিয়ে সিনেমাটি শেষ হয়েছে। খুনিরা কীভাবে ১০ বছরের রাসেলকে হত্যা করল সেটি দেখা খুবই কষ্টকর। এটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন সেটি এই সিনেমায় চিত্রায়িত হয়েছে। 

সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

কিউটিভি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৪

▎সর্বশেষ

ad