ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সাকিবের উচিত ছিল তামিমের সঙ্গে কথা বলা: মাশরাফী

Ayesha Siddika | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ - ১১:০৬:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবারও ক্রিকেটে ফেরেন দেশসেরা এই ওপেনার। কথা ছিল বিশ্বকাপের দলেও থাকবেন। কিন্তু হুট করেই বিশ্বকাপ দল থেকে সরে যান তিনি।

নিজ থেকেই বিশ্বকাপে না যাওয়ার ঘোঘণা দিলেও ফেসবুকে ভিডিওবার্তায় তামিম দাবি করেন, অনেকটা বাধ্য হয়েই দল ছাড়তে হয়েছে তাকে। তামিমের অভিযোগের তীর ছিল বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার দিকে।
 
ভিডিওবার্তায় তামিম বলেন, বিসিবির এক কর্মকর্তা তাকে প্রস্তাব দিয়েছিলেন বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার জন্য। বিষয়টি শুনেই উত্তেজিত হয়ে যান ড্যাশিং ওপেনার। কারণ ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই ওপেনিংয়ে খেলে আসছেন তিনি। রাগে এবং অভিমানে তাই দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম।
 
বিশ্বকাপ দল থেকে তামিমের সরে যাওয়ার সিদ্ধান্তকে ‘ভুল সিদ্ধান্ত’ বলছেন মাশরাফী। তবে এক্ষেত্রে সাকিবেরও ভুল আছে বলে মনে করেন ম্যাশ। তার মতে, বোর্ড কিংবা ম্যানেজমেন্টের কেউ নয়, বরং সাকিবের নিজেরই কথা বলা উচিত ছিল তামিমের সঙ্গে।
 
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া ভিডিওবার্তায় তামিম-সাকিব ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন মাশরাফী। তামিম ইস্যুতে সাকিবের কর্মকাণ্ড নিয়ে ম্যাশ বলেন, সাকিব বলেছে, দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় অধিনায়ক হিসেবে, সাকিব যেহেতু নেতৃত্ব নিয়েছেই; সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা এক মিনিট ফোনে কথা বলতে যে আমার এই পরিকল্পনা আছে, এটা আমি তোর সঙ্গে পরে আলোচনা করবো। পুরো জিনিসটা এখানে চাপা পড়ে যেতো।’ 

 

 

কিউটিভি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad