ঋণগ্রস্তকে অবকাশ দেওয়া

Ayesha Siddika | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৪৬:২৬ পিএম

ডেস্ক নিউজ : ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ তথা পরিশোধের মেয়াদ বৃদ্ধি করে দিলে অধিক সওয়াব অর্জিত হবে। মহান আল্লাহ বলেন, ‘আর ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও, তাহলে সেটা তোমাদের জন্য আরও উত্তম, যদি তোমরা তা জানতে।’-সুরা আল বাকারা: ২৮০

আয়াতে বর্ণিত অবস্থায় ঋণ গ্রহণকারীকে অবকাশ প্রদান করার পরও যদি স্বচ্ছলতা ফিরে না আসে, তবে তা পরিশোধ করার দায়িত্ব ইসলামি রাষ্ট্রের ওপর বর্তাবে। রাষ্ট্রের জাকাত-ফেতরার ফান্ড থেকে এ ঋণ শোধ করার নিয়ম প্রচলিত রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad