ডেস্ক নিউজ : আপনি কোরআনকে প্রশ্ন করুন, বিপদাপদ এলে আমার করণীয় কী? কোরআন বলবে, আপনি ধৈর্য ধারণ করুন এবং সালাতে দাঁড়িয়ে যান। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩) ধন-সম্পদের ক্ষয়ক্ষতি, স্বজন হারানোর বেদনা বা যেকোনো বালা-মুসিবত—এগুলো তো মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুমিনের জীবনের ঈমানি পরীক্ষার অংশবিশেষ।
এসব বিপদ আপদে বান্দা কি আল্লাহ তাআলাকে ভুলে যায় নাকি তাঁর চরণে লুটিয়ে পড়ে; সেটাই তিনি দেখতে চান। যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে এবং আল্লাহ অভিমুখী হয়, তারাই প্রকৃত সফলকাম এবং তাদের জন্য আছে সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (সুরা বাকারা, আয়াত : ১৫৫)
অন্য হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘প্রকৃত ধৈর্য হচ্ছে বিপদের প্রথম ধাক্কায়ই ধৈর্যধারণ করা।’ (তিরমিজি, হাদিস : ৯৮৭)
কিউটিভি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৫৪
