ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

লিবিয়ার জন্য ৭ কোটি ১০ লাখ ডলার চায় জাতিসংঘ

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:০৫:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ধনী দেশ ও দাতাগোষ্ঠীগুলোর কাছে জরুরিভিত্তিতে ৭ কোটি ১০ লাখ ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক অঙ্গসংগঠন ইউনাইটেড নেশনস অফিস ফর কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওচা)। লিবিয়ার ঘূর্ণিঝড় ও বন্যাপীড়িত শহর দেরনায় মানবিক সহায়তা পাঠাতে এই সহায়তা চাওয়া হয়েছে। 

শুক্রবার ইউএনওচা থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

 নদীর বাঁধ ভেঙে গড়িয়ে পড়া লাখ লাখ গ্যালন পানিতে গত ১০ সেপ্টেম্বর আক্ষরিক অর্থেই ভেসে গেছে লিবিয়ার উপকূলীয় শহর দেরনা। স্যাটেলাইট থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা গেছে— ঝড়-জলোচ্ছ্বাস-বন্যায় দেরনা শহরের ৩০ শতাংশ অঞ্চল একদম নিশ্চিহ্ন হয়ে গেছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ক্ষমতাসীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বরাত দিয়ে মার্কিন বার্তাসংস্থা সংস্থা এপি জানিয়েছে, দেরনা শহরের বিভিন্ন এলকার ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ হাজার মানুষ। এ ছাড়াও ঝড়ের কারণে ঘরবাড়ি হারিয়ে বাস্তুহারা হয়েছেন অন্তত ৩৮ হাজার ৬৪০ জন।

ইউনওচার শুক্রবারের বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের মানচিত্র থেকে দেরনা ও তার আশপাশের এলাকার জনবসতি প্রায় মুছে গেছে। আমাদের কাছে থাকা তথ্য অনুসারে এই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেরনা ও তার আশপাশের এলাকার অন্তত ৮ লাখ ৮৪ হাজার মানুষ এবং তাদের মধ্যে চরম বিপন্ন অবস্থায় রয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। দুর্গত এই লোকজনকে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহ করতে আমাদের জরুরি ভিত্তিতে ৭১ মিলিয়ন (৭ কোটি ১০ লাখ ডলার) প্রয়োজন।’ সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad