ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ফেসবুকে বিয়ের অনুভূতি জানালেন আয়মান সাদিক

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৬:৫৯:২৮ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে শুক্রবার জুমার নামাজের পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করেন বাংলাদেশের তরুণদের পরিচিত মুখ আয়মান সাদিক। 

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুলে’র এই প্রতিষ্ঠাতা একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদকে বিয়ে করেছেন।

বিয়ের পর বিকাল সোয়া পাঁচটায় আয়মান সাদিক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ত্রী মুনজেরিনের সঙ্গে পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনুভূতিটা অদ্ভুত।  

ওই ছবিতে হালকা গোলাপি রঙয়ের শাড়ি পরা অবস্থায় দেখা যায় মুনজেরিন শহীদকে। 

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। মসজিদের ভেতরে পরিবারের সদস্যদের সঙ্গে বসে থাকা অবস্থায় আয়মান সাদিকের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 
 
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিয়ে করছেন আয়মান-মুনজেরিন’ এ সংক্রান্ত একটি খবর ছড়িয়েছে। এ নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে হৈ-চৈ। আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকায় তাদের বিবাহোত্তর সংবর্ধনা হওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।

কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এ প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ছাত্র।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।

মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজি শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। 

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৬

▎সর্বশেষ

ad