ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আরও তিন দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন ১২

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৫৭:৩৩ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের (ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন) মাত্রা বেশি থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশগুলো। তবে শিগগির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুড়ে এই নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। সংস্থাটি বলেছে, তারা ইইউ’র অন্যান্য দেশের মতামত শুনে তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

  
বুধবার (১৩ সেপ্টেম্বর) ফ্রান্সের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোকে এ বিষয়টি জানায়। এ বিষয়ে মন্তব্য করার জন্য দেশগুলোর হাতে তিন মাস সময় রয়েছে। বেলজিয়ামের ডিজিটালাইজেশন সচিব ম্যাথু মিশেল জানান, দেশটির নিয়ন্ত্রক সংস্থা বেলজিয়ান ইন্সটিটিউট অব পোস্টাল সার্ভিসেস অ্যান্ড টেলিকমিউনিকেশন (বিআইপিটি) অ্যাপলের সব ডিভাইস নিরীক্ষা করে ক্ষতিকারক বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণ চিহ্নিত করার চেষ্টা করছে।

জার্মানির নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর) রয়টার্সকে জানায়, তারা আইফোন ১২ এর বিদ্যুৎ-চৌম্বকীয় বিকিরণের মাত্রা পরীক্ষা করছেন। স্পেনের একটি ভোক্তা অধিকার সংস্থা, অর্গানাইজেশন অব কনজিউমারস অ্যান্ড ইউজারস (ওসিইউ) কর্তৃপক্ষকে ফ্রান্সের মতো উদ্যোগ দেয়ার অনুরোধ জানিয়েছে বলে জানিয়েছে ফর্বস।  এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মোবাইল ফোন থেকে বিকিরিত হওয়া রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর নয়। এ বিষয়ে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, নিম্ন মাত্রায় তড়িৎচৌম্বকীয় বিকিরণ মানুষের জন্য ক্ষতিকর-এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad