ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রিন্সেস ডায়ানার সোয়েটার ১১ লাখ ডলারে বিক্রি

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:১৮:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ বিবিসি জানিয়েছে, প্রিন্সেস ডায়ানার পরিধান করা একটি সোয়েটার নিউইয়র্কের সোথেবি’স এর নিলামে ১১ লাখ ৪৩ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়ে গেছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৬২ লাখ টাকা।

গত ৩১ আগস্ট নিলাম চালু হয়। নিলামের সর্বশেষ মিনিট পর্যন্ত হাঁকানো শীর্ষ দাম ছিল দুই লাখ ডলারের নিচে। সথবিসের অনুমিত দাম ছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার পর্যন্ত। তবে প্রিন্সেস ডায়ানার সোয়েটারের নিলাম কে জিতল, সেই পরিচয় প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।
 
নিলামে বিক্রি হওয়া ডায়ানার এই সোয়েটারকে ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার বলা হয়ে থাকে। ডায়ানার এ পোশাকের বিশেষত্ব বেশ অবাক করার মতো। নামে ‘ব্ল্যাক শিপ’ হলেও এই সোয়েটারটি মূলত লাল রঙের। লাল রঙের এ সোয়েটারে সারি বেঁধে দাঁড়িয়ে আছে অনেক সাদা ভেড়া। এসব সাদা ভেড়ার মাঝেই রয়েছে একটি কালো ভেড়া। আর ওই কালো ভেড়াটির নামেই সোয়েটারের নামকরণ করা হয় ‘ব্ল্যাক শিপ’।
 
এই পোশাকটি ডায়ানার ভক্তদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ এ কারণে যে, ১৯৯৭ সালে মৃত্যুর সময় এ পোশাক পরা ছিলেন তিনি। তার মৃত্যুর পর পোশাকটির হদিস পাওয়া যায়নি। ২০২০ সালে ঐতিহাসিক সেই সোয়েটারটি খুঁজে পাওয়া যায়। এরপরই বাকিংহাম প্যালেসের সদস্যরা অর্থাৎ রাজপরিবার এ পোশাকটি নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোথেবি নামের প্রতিষ্ঠান পোশাকটির নিলামের আয়োজন করে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad