ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বোলিং আর ফিল্ডিংকে দায়ী করলেন বাবর

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৩:৫৪:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির বাধা উপেক্ষা করে প্রতি পরতে পরতে উত্তেজনা ছড়িয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’। কখনো শ্রীলঙ্কার দিকে, কখনো পাকিস্তানের দিকে ম্যাচ হেলে পড়ছিল। চোট জর্জরিত দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মরিয়া লড়াই করেছিল পাকিস্তান। একসময় প্রায় হাতের বাইরে চলে যাওয়া ম্যাচ শেষ ওভারের শেষ বল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন বাবর আজমরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২ উইকেটের হার নিয়ে তার দল ছিটকে গেছে এশিয়া কাপ থেকে।

রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের কৃতিত্ব বাবর আজম দিয়েছেন শ্রীলঙ্কাকেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দিনশেষে আমরা আমাদের সেরা বোলারদের বোলিং করানোর সিদ্ধান্ত নিয়েছি। একারণে শাহিনকে শেষের থেকে দ্বিতীয় ওভারে খেলানোর চিন্তা করেছি। আর শেষ ওভারের জন্য জামান খানের ওপর ভরসা করেছি। শ্রীলঙ্কা সত্যিই ভালো খেলেছে। আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেই জিতেছে।’

সতীর্থদের বোলিং ও ফিল্ডিং নিয়ে আক্ষেপ ঝরেছে বাবরের কণ্ঠে, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং ভালো হয়নি। মিডল ওভারে ভালো খেলেই জিতেছে। সেই জুটিটাই (সাদিরা সামারাবিক্রমা-কুশল মেন্ডিসের জুটি) আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আমাদের শুরুটা ভালো হচ্ছে, শেষটাও ভালো করছি তবে মিডল ওভারে উইকেট নিতে পারছি না।’

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad