ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জাতিসংঘ মহাসচিব বললেন, গণতন্ত্র এখন হুমকির মুখে

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৪৫:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সাধারণ মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। সেই সঙ্গে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন তিনি। আজ ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার এক বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধবোধ, তা আসলে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি। সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও স্বাধীনতা রক্ষাকবচও গণতন্ত্র ও আইনের শাসন।

বিবৃতিতে তিনি বলেন, সমাজের প্রতি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এই দিবসে উদযাপন করছি। সেই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তাও স্বীকার করে নিচ্ছি।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে এবং সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এই মিথ্যা ও অপতথ্য প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটাও নষ্ট করে দিচ্ছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। গুতেরেস বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। 

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad