বছরে একবার নামাজ হয় যে মসজিদে

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৪২:৪১ পিএম

ডেস্ক নিউজ : বসনিয়া ও হার্জেগোভিনার একটি শহর জভোর্নিক। দেশটির পূর্বাঞ্চলীয় সারবাসকা প্রদেশে অবস্থিত এ শহরের পাশ দিয়ে বয়ে চলেছে দ্রিনা নদী। নদীর তীরবর্তী পাহাড়ের চূড়ায় কুশলাত মসজিদের অবস্থান। এ মসজিদের অবাক করা বিষয় হলো, বছরে একবার এখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

কুশলাত মসজিদকে ‘বিজয়ের প্রতীক’ হিসেবে বিবেচনা করা হয়। বসনিয়া ও হার্জেগোভিনার অন্যতম এই প্রাচীন মসজিদের আকৃতি অনেকটা বাজপাখির বাসার মতো। মনোমুগ্ধকর প্রাকৃতিক এলাকায় অবস্থিত মসজিদটির উচ্চতা ও দৃষ্টিনন্দন প্রাচীন সাজসজ্জা একে অনন্য অবস্থানে নিয়ে গেছে।

ইসলামিক ইউনিয়ন অব ইমামের প্রধান আহমেত হোসকানোভিচ জুমার খুতবায় বলেছেন, ‘কুশলাত মসজিদ বসনিয়া ও হার্জেগোভিনার অন্যতম প্রাচীন মসজিদ। উসমানীয় শাসনামলের প্রথম দিকে তা নির্মিত হয়। ১৪৬০-১৪৮০ সালে অঞ্চলটি বিজয়ের সময় উসমানীয় সেনারা মসজিদটি প্রতিষ্ঠা করেছিল। কনজেভেজ পোলজে ও জোভরনিক এলাকার মধ্যে একটি পাহাড়ের চূড়ায় তা তৈরি করা হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

 

কিউটিভি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad