উদ্দেশ্য পূরণ না হলে কি মানত আদায় করতে হবে?

uploader3 | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ - ০৩:০৭:৩৮ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমার অমুক উদ্দেশ্য সফল হলে আমি মসজিদে ১০ হাজার টাকা দেব, এভাবে যদি নিয়ত করে থাকি, অতঃপর যদি উদ্দেশ্য হাসিল না হয় তবু কি মসজিদে টাকা দিতে হবে?

-ইব্রাহিম খলিল লিটন, পাগলা, নারায়ণগঞ্জ

উত্তর: আমার অমুক উদ্দেশ্য সফল হলে মসজিদে ১০ হাজার টাকা দেব—এ রকম কথা বলার দ্বারা মানত হয় না। তাই তা পূরণ করাও ওয়াজিব নয়। তবে উদ্দেশ্য পূরণ হলে ১০ হাজার টাকা দেওয়া উত্তম। পূরণ না হলে দিতে হবে না। (এমদাদুল আহকাম : ৩/২৯)

কিউটিভি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৭

▎সর্বশেষ

ad