ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিরাপত্তায় মোড়া সমাবেশ এলাকা, প্রস্তুত জলকামান-সাঁজোয়া যান

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৩ - ০২:৩২:১৮ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন ও গুলিস্তানের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।  পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান। আজ শুক্রবার মালিবাগ, কাকরাইল, মৎস্য ভবন, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, গুলিস্তান, দৈনিক বাংলা মোড় এলাকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিগুলো বিশ্লেষণ করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হয়েছে। ড্রোন দিয়েও সমাবেশ এলাকা মনিটরিং করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি এপিবিএনসহ অন্যান্য সংস্থাও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে। সব সংস্থার সঙ্গে সমন্বয় করেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad