হিজরতের জন্য আবু বকর (রা.)-এর প্রস্তুতি

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৩ - ১১:১৮:৫৬ পিএম

ডেস্ক নিউজ : নবী (সা.)-এর সহধর্মিণী আয়েশা (রা.) বলেন, যেদিন থেকে আমার জ্ঞান-বুদ্ধি হয়েছে সেদিন থেকেই আমি আমার মা-বাবাকে দ্বিন ইসলামের অনুসারীরূপে পেয়েছি এবং আমাদের এমন কোনো দিন যায়নি, যে দিন সকাল-সন্ধ্যায় আল্লাহর রাসুল (সা.) আমাদের কাছে আসেননি। যখন মুসলিমরা কঠিন বিপদের সম্মুখীন হলো, তখন আবু বকর (রা.) হাবশায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি বারকুল গিমাদ নামক স্থানে এসে পৌঁছালে ইবনু দাগিনা তাঁকে আশ্রয় দানের ঘোষণা দেন এবং নিজ শহরে ফিরে যাওয়ার অনুরোধ করেন। আবু বকর (রা.)-কে ইবনু দাগিনার আশ্রয় প্রদান কুরাইশরা মেনে নিল এবং তারা তাঁকে নিজ বাড়িতে ইবাদত করার অনুরোধ করেন এবং তিনি যেন প্রকাশ্যে নামাজ ও তিলাওয়াত না করেন।

আয়েশা (রা.) বলেন, তারপর ইবনু দাগিনা আবু বকর (রা.)-এর কাছে এসে বলল, যে শর্তে আমি আপনার জিম্মাদারি নিয়েছিলাম, হয়তো আপনি সে শর্তের ওপর সীমাবদ্ধ থাকুন, নয়তো আমার জিম্মাদারি ফেরত দিন। আবু বকর (রা.) বললেন, আমি আপনার জিম্মাদারি ফেরত দিচ্ছি এবং আল্লাহর আশ্রয় লাভেই আমি সন্তুষ্ট। এ সময় আল্লাহর রাসুল (সা.) মক্কায় ছিলেন। তিনি বললেন, আমাকে (স্বপ্নযোগে) তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। আমি খেজুর বৃক্ষে পরিপূর্ণ একটি কঙ্করময় স্থান দেখলাম, যা দুটি প্রান্তরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই স্বপ্ন দেখার পর যাঁরা হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের কেউ কেউ মদিনার দিকে হিজরত করলেন। আর যারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তাদের কেউ কেউ মদিনায় ফিরে গেলেন।

 

 

কিউটিভি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:১৬

▎সর্বশেষ

ad