মদিনায় চার লাখের বেশি হাজি

Ayesha Siddika | আপডেট: ১৬ জুলাই ২০২৩ - ০৫:৪৪:০৭ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালনের পর মক্কা থেকে মদিনায় যাচ্ছেন হাজিরা। তাঁরা সেখানে পবিত্র মসজিদ-ই-নববীতে নামাজ পড়ছেন এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করছেন। গত বৃহস্পতিবার পর্যন্ত চার লাখ ১০ হাজার ৪৩ জন মদিনায় পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। হজ ও ভিজিট কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, হজ শেষ করে গত বৃহস্পতিবার মোট ২৬ হাজার ৭৬৮ জন হাজি মদিনায় পৌঁছেন।

সূত্র : আরব নিউজ ও সৌদি গেজেট

 

কিউটিভি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad