খাঁচায় বন্দি করে পাখি পালন করার বিধান কী?

Ayesha Siddika | আপডেট: ১৪ জুলাই ২০২৩ - ১১:০৩:৪২ এএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: শখের বশে বা বাচ্চাদের বিনোদনের জন্য বাসা-বাড়িতে খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে ইসলামের বিধান কী? এবং এ বিষয়ে কোরআন-হাদিসে উৎসাহ প্রদানের কথা আছে কি?

-আব্দুল মজিদ, কুমিল্লা

উত্তর: খাঁচায় বন্দি করে পাখি পোষা সম্পর্কে কোরআন-হাদিসে কোনো প্রকার উৎসাহ প্রদান করা হয়নি। তবে তাকে কোনো কষ্ট না দেওয়া এবং খাবারদাবারের প্রতি যত্নবান হওয়ার শর্তে ইসলামী আইনজ্ঞরা জায়েজ বলেছেন। (বুখারি, হাদিস: ৬২০৩, ফাতহুল বারি: ১০/৭১৫, রদ্দুল মুহতার: ৬/৪০১)

 

কিউটিভি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/সকাল ১১:০৩

▎সর্বশেষ

ad