তাইওয়ানে পাঁচ শ বছর আগের হাতে লেখা কোরআন

Ayesha Siddika | আপডেট: ০৯ জুন ২০২৩ - ০৪:২১:৩৫ পিএম

ডেস্ক নিউজ : পাঁচ শ বছরের পুরনো হাতে লেখা কোরআনের একটি কপির পুনরুদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। গত শনিবার তাইওয়ানভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান বুদ্ধিস্ট তজু চি চ্যারিটি ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানায়। ২০২০ সালে তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী মুসলিম ফয়সাল হু পাঁচ শ পৃষ্ঠার এই পাণ্ডুলিপি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেং ইয়েনকে উপহার দেন। বইটি তখন খুবই জীর্ণ ও ছেঁড়া ছিল।

ন্যাশনাল তাইওয়ান লাইব্রেরির পরিচালক সাও সুই ইং বলেন, জাতীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পুনরুদ্ধার করা বইগুলোর মধ্যে এটি প্রাচীনতম গ্রন্থ। ধর্মীয় গ্রন্থের সফল পুনরুদ্ধারের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এর মাধ্যমে তার গবেষণা দলের পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিও প্রমাণিত হয়। সাও সুইং পাণ্ডুলিপির পুনরুদ্ধার কাজের জন্য কোনো আর্থিক বিনিময় গ্রহণ করেননি। বরং এ ধরনের গুরুত্বপূর্ণ গ্রন্থের পুনরুদ্ধার কাজ লাইব্রেরির গুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করবে বলে জানান তিনি।

সূত্র : ফোকাস তাইওয়ান

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুন ২০২৩,/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad