হজ ফরজ হওয়ার পর আদায় না করলে

Ayesha Siddika | আপডেট: ০৩ জুন ২০২৩ - ০৫:২৯:৪৬ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন : কারও ওপর হজ ফরজ হওয়ার পর সে তা আদায় করেনি। এভাবে একসময় তার সম্পদ খরচ হয়ে ওই পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, যা দ্বারা তার ওপর হজ ফরজ হয়। এমতাবস্থায় তার করণীয় কী?

-মো. নাজমুল হক, যাত্রাবাড়ী, ঢাকা
উত্তর : হজ ফরজ হওয়ার পর তা আদায় করার আগেই সম্পদ অন্যকোনো খাতে ব্যয় হয়ে গেলেও ওই ব্যক্তির জিম্মায় হজ বাকি থেকে যায়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব হজের জন্য টাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। যদি মৃত্যুর পূর্ব পর্যন্ত সামর্থ্য ফিরে না পায় তাহলে অসিয়ত করে যাবে যেন তার স্থাবর-অস্থাবর সম্পত্তির একতৃতীয়াংশ থেকে বদলি হজ আদায় করা হয়।

উল্লেখ্য, হজ ফরজ হয়ে যাওয়ার পর তা আদায়ে বিলম্ব করা উচিত নয়। ফাতহুল কাদির : ২/৩২০

 

 

কিউটিভি/আয়শা/০৩ জুন ২০২৩,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad