ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

সম্পূর্ণ ব্যতিক্রমী বিমানবাহী রণতরী বানাচ্ছে ইরান

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৭:২৫:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরান দাবি করেছে, অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে তেহরান। দেশটি আরও বলেছে, তারা যে বিমানবাহী রণতরী বানাচ্ছে, সেটি বিশ্বের অন্য কোনো দেশের নেই। 

খবরে বলা হয়েছে, নৌ বাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি বৃহস্পতিবার এ কথা বলেছেন। ইরানের এই কমান্ডার আরও বলেন, তার দেশ যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে, তা আর কোনো দেশের কাছে নেই। এ ধরনের কোনো রণতরী এই প্রথম নির্মাণ করছে ইরান।

আলী রেজা তাংসিরি বলেন, ইরানি বিমানবাহী এই রণতরী বিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে পারবে। যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। যুদ্ধ হলে কী ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানা সরঞ্জাম নির্মাণ করা হচ্ছে।

আইআরজিসির নৌ ইউনিটের প্রধান জানান, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করা হচ্ছে। ইরানের নির্মিত যুদ্ধ জাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের নৌ বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ বলেও জানান তাংসিরি।

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

▎সর্বশেষ

ad