ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

চার্লসের রাজ্যাভিষেকে প্রিন্স হ্যারি থাকলেও নেই মেগান

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৭:১২:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, বাবা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগ দিয়েছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন। তবে অনুপস্থিত রয়েছেন তার স্ত্রী মেগান মর্কেল। 

দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে মেগান ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছেন। তাদের চার বছর বয়সী বড় সন্তান প্রিন্স আর্চি সিংহাসনের ষষ্ঠ দাবীদার। শনিবার (০৬ মে) সকালেই উৎসবের আমেজে শুরু হয় রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। এরপর স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অভিষিক্ত হন রাজা চার্লস। 
 
অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে কোনরকম আনুষ্ঠানিক ভূমিকা পালন করছেন না প্রিন্স হ্যারি। এমনকি বাবার অভিষেক শোভাযাত্রাতেও অংশ নেননি তিনি। অনুষ্ঠান শেষে সমাবেত জনতাকে সম্ভাষণ জানাতে তিনি পরিবারের সাথে প্রাসাদের ব্যালকনিতে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়।
 
রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে ও সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি রাজদায়িত্ব ছেড়ে তার স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে থাকেন। তারা নানা সময়ে রাজপরিবারের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন।

হ্যারি ও মেগান দম্পতি ২০২০ সালে রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাকাপাকিভাবে থিতু হয়েছেন। যুক্তরাজ্য ছাড়ার পর থেকে তাদের সঙ্গে রাজপরিবারের অনেকটা দূরত্ব তৈরি হয়। বিভিন্ন সময় সাক্ষাৎকারে, স্মৃতিকথা লিখে এ দম্পতি প্রাসাদের অনেক অজানা খবর ফাঁস করে দিয়েছেন। জন্ম দিয়েছেন বিতর্ক ও সমালোচনার।
প্রিন্স হ্যারির লেখা বই স্মৃতিকথা ‘স্পেয়ার’ তিনি তার জীবনের সব ঘটনা তুলে ধরেন। ওই বইতে হ্যারি উল্লেখ করেন, রাজপরিবারে ছোটবেলা অবহেলার শিকার হয়েছেন হ্যারি। ২০১৮ সালে মেগান মার্কেলের সঙ্গে বিয়ের পর তার স্ত্রীর ওপরও নির্যাতন চালায় রাজপরিবারের সদস্যরা। তারা মেগানের বর্ণবাদ আচরণ করতেন।

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad