ইসরায়েলি বাহিনীর হাতে ২ ফিলিস্তিনি নিহত

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৬:০৯:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সপ্তাহের শুরুতে এক অভিযানে তাদেরকের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা একটি হামলার সাথে জড়িত, যেখানে একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হয়েছিল।

তুলকারেম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে হত্যা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বয়স ২২ বছরের কাছাকাছি এবং তাদের বুকে, ঘাড়ে এবং পেটে গুলি লেগে মারা যায়।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে এই ব্যক্তিরা মঙ্গলবার অ্যাভনেই হেফ্টজে একটি হামলার সাথে জড়িত ছিল। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার পর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন,” এ সময় আরও দুজনকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

তাদের কাছ থেকে দুটি এম-১৬ রাইফেল, সামরিক ভেস্ট এবং গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ওই নিহত দুই ব্যাক্তি হামাসের সদস্য ছিলো বলে দাবি করেছে দলটি। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তিরা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল।

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০৯

▎সর্বশেষ

ad